মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলনে আবারও অস্ত্রকাণ্ডের পক্ষে কথা বলেছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি এই অভিযানের মাধ্যমে, সেটার জন্য আগে আমি দুঃখপ্রকাশ করে নিচ্ছি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি।
আমি কেবল আমার নিরাপত্তার জন্য আমার হাতে অস্ত্রটুকু যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, পরবর্তীকালে সেটি আর আমার দৃশ্যমান হয়নি।’মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকেরনেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে ঢোকেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন শেষে চলে যাচ্ছেন ইশরাক হোসেন আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়।
পূর্বঘোষিত এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে বেলা পৌনে ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নেতাকর্মীদের নিয়ে ঢোকেন ইশরাক হোসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।