ধূমকেতু
খবরের কাগজে বা অনলাইনে মাঝেমধ্যেই এমন চমকপ্রদ শিরোনাম চোখে পড়ে—‘এবারের সূর্যগ্রহণ জীবনে একবারই দেখার সুযোগ’, ‘এই ধূমকেতু আবার ফিরবে ৮০ বছর পর’ কিংবা ‘এমন গ্রহের সারি দেখতে অপেক্ষা করতে হবে ১০০ বছর’। এসব শিরোনাম পড়ে মনে হতেই পারে, ইশ! এবার দেখতে না পেলে বুঝি জীবনে আর কোনো দিন এমন দৃশ্য দেখার সুযোগই পাব না।
অথচ দেখা যায়, ঠিক তার পরের বছরই আবার সূর্যগ্রহণ হচ্ছে, আকাশে উঁকি দিচ্ছে নতুন কোনো ধূমকেতু, কিংবা গ্রহগুলো সেজে বসেছে বিশেষ কোনো বিন্যাসে। তখন মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক—আগের বছর যে ঘটনাকে ‘১০০ বছরে একবার’ বলা হয়েছিল, ঠিক পরের বছরই মহাকাশে আবার তেমন ঘটনা ঘটছে কীভাবে?এই গোলকধাঁধার আসল উত্তর লুকিয়ে আছে মহাজাগতিক ঘটনাটি আসলে কী এবং পৃথিবী থেকে সেটি দেখার সুযোগ কেমন, এই দুটি বিষয়ের মধ্যে।
মহাকাশে কোনো একটি ঘটনা ঠিক কতবার ঘটছে আর পৃথিবীর কোনো নির্দিষ্ট জায়গা থেকে সেটি কতবার দেখা যাচ্ছে—দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা।এর সবচেয়ে দারুণ উদাহরণ হতে পারে সূর্যগ্রহণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।