advertisement
advertisement

বারবার দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে তিন বছরে ১০১ মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
বারবার দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে তিন বছরে ১০১ মৃত্যু

প্রতীকী ছবি

advertisement

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ চালুর পর যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। পর্যটননির্ভর এই রেলপথে চালু হয়েছে চার জোড়া আন্তনগর ট্রেন। চলতি মাসে চালু হচ্ছে আরও এক জোড়া ট্রেন। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী ট্রেনে করে কক্সবাজার যাতায়াত করছেন।তবে জনপ্রিয় এই রেলপথে একের পর এক দুর্ঘটনা ঘটছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ১০১ জনের। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আহত হচ্ছেন যাত্রী ও রেলকর্মীরা।

লেভেল ক্রসিংয়ে অন্য যানবাহনের সঙ্গে চারটি সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ১০ জনের।অধিকাংশ লেভেল ক্রসিংয়ে গেটম্যান ও প্রতিবন্ধকতা না থাকা, অবৈধ লেভেল ক্রসিং বন্ধ না করা, ঢিল ছুড়ে মারার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং রেললাইন পারাপারে অসতর্কতার কারণে বারবার এসব দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

২০২৩ সালের ১ ডিসেম্বর ১১ হাজার ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়।৭২টির মধ্যে ৫৬টি লেভেল ক্রসিং অরক্ষিতএই রেলপথের দোহাজারী-কক্সবাজার অংশে মোট ৭২টি লেভেল ক্রসিং রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর