advertisement
advertisement

আইসিসি নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সতর্ক কূটনীতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
আইসিসি নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সতর্ক কূটনীতি

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ভবন

advertisement

এক সময়ের শত্রুদেশ যুক্তরাষ্ট্র যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাস্তবতায় জাপানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, তা নতুন কিছু নয়। বিশেষ করে সাম্প্রতিককালে চীনের ব্যাপক অর্থনৈতিক এবং সামরিক উত্থানের মধ্যে জাপানের মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগে যুক্তরাষ্ট্র দেশটির বড় সহযোগী। তবে সব ক্ষেত্রেই যে দুই দেশের ধারণা বা স্বার্থ এক, তেমন নয়।

যেমন ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে জাপান সরাসরি কোনো পক্ষ না নিয়ে দুই পক্ষের সঙ্গেই কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। আবার ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিকেন্দ্রিক নানা বিষয়; বিশেষ করে মার্কিন সেনাদের খুন-ধর্ষণ-ডাকাতিসহ স্থানীয় নানা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা দুই দেশের সম্পর্কের মধ্য থেকে টানাপড়েনের সৃষ্টি করেছে।

তবে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জাপানকে জটিল এক কূটনৈতিক বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর