advertisement
advertisement

অনৈতিক কাজের অভিযোগে মামলা, ইউএনওর গাড়িচালকসহ তিন নারী কারাগারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
অনৈতিক কাজের অভিযোগে মামলা, ইউএনওর গাড়িচালকসহ তিন নারী কারাগারে

ইউএনওর গাড়িচালক মো. বাদশাকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। গতকাল রোববার দুপুরে শরীয়তপুর পৌরসভার পাকার মাথা এলাকায়

advertisement

শরীয়তপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায় যাওয়ার পর চালক ও তিন নারীকে আটক করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মামলার পর চারজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।গতকাল রোববার দুপুরে শরীয়তপুর পৌরসভার পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আটক চালকের নাম মো. বাদশা (৩৫)। তিনি ডামুড্যা উপজেলার ইউএনও সালাউদ্দীন আইয়ুবীর গাড়ি চালাতেন।

গত মাসে ওই তিন নারী বাসাটি ভাড়া নেন। গাড়িচালক বাদশা বিভিন্ন সময় সেখানে যাতায়াত করতেন। স্থানীয় লোকজনের সন্দেহ হলে গতকাল তাঁরা বাসায় গিয়ে চালক ও তিন নারীকে আটক করেন। পরে পুলিশ বাসার ভেতর থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।পালং মডেল থানা-পুলিশ সূত্র জানায়, রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় যোগ দিতে শরীয়তপুরে আসেন সালাউদ্দীন আইয়ুবী।

তাঁকে কার্যালয়ে নামিয়ে দিয়ে সরকারি গাড়িটি নিয়ে পাকার মাথা এলাকার একটি ভাড়া বাসায় যান গাড়িচালক বাদশা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর