নারী নির্যাতনের প্রতিবাদে ‘অভয়া’ থিমে সাজানো হয়েছে পূজামণ্ডপ। গতকাল রোববার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ যুব দুর্গাপূজা উদ্যাপন পরিষদের পূজামণ্ডপে
মণ্ডপের বেদিতে দেবী দুর্গার প্রতিমা। তার ঠিক ওপরে বড় অক্ষরে লেখা ‘ভয় নয়, প্রতিবাদ হোক’। পাশে আরেকটি পঙ্ক্তি ‘অভয়া, প্রতিবাদী নারীর কণ্ঠস্বর’। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকার পূজামণ্ডপে এবার দুর্গাপূজার আরাধনার সঙ্গে জায়গা পেয়েছে দেশজুড়ে নারী নিপীড়নের প্রতিবাদ।সবুজবাগ যুব দুর্গাপূজা উদ্যাপন পরিষদের ১৮তম বর্ষের এই পূজার থিম ‘অভয়া’।
মণ্ডপের সাজসজ্জায় নারীর ওপর নির্যাতন, ধর্ষণ ও বৈষম্যের চিত্র তুলে ধরে প্রতিবাদ জানানো হয়েছে।মণ্ডপে ঢুকলেই চারপাশের দেয়ালে চোখে পড়ে অসংখ্য ব্যানার ও চিত্রকর্ম। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, সুফিয়া কামাল, ইলা মিত্র, রানি রাসমণি ও কাদম্বিনী গাঙ্গুলীর অনুপ্রেরণামূলক বাণী দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।
এর পাশাপাশি আছে মুষ্টিবদ্ধ হাত, চোখ বাঁধা নারী এবং রক্তের ছোপের মতো লাল রঙের হাতের ছাপের চিত্রকর্ম, যা দর্শনার্থীদের গভীরভাবে নাড়া দিচ্ছে।দেয়ালে টাঙানো স্লোগানগুলোর মধ্যে রয়েছে ‘পোশাক নয়, মানসিকতা বদলাও’, ‘অপরাধীর লজ্জা, ভুক্তভোগীর নয়’ এবং ‘প্রতিবাদ মানেই বিদ্রোহ নয়, প্রতিবাদ মানেই বিবেক’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।