মহানগর দায়রা জজ আদালত, ঢাকা
আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে ২২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ টাকার বেশি অর্থ পাচার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলার দুটি ধারায় দুজনের এই কারাদণ্ড হয়েছে।
পাশাপাশি অর্থ পাচারের দায়ে তাঁদের ৯২৬ কোটি টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় আজ সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম এই তথ্য জানান।রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন।
তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।রায়ে অর্থ পাচারের দায়ে দুই আসামিকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।