advertisement
advertisement

ঢাকা বোর্ডের এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, মেধাবৃত্তিতে মাসে ৬০০, সাধারণে ৩৫০ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
ঢাকা বোর্ডের এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, মেধাবৃত্তিতে মাসে ৬০০, সাধারণে ৩৫০ টাকা

advertisement

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বোর্ড দুই ধরনের বৃত্তি দেবে শিক্ষার্থীদের। একটি ‘মেধাবৃত্তি’, অপরটি ‘সাধারণ বৃত্তি’।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে নীতিমালা, এক শাখায় ৫৫ শিক্ষার্থী, ফি-কোটা পদ্ধতি কেমন মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩৫০ টাকা হারে বৃত্তি পাবে।

বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর ৯০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর ৪৫০ টাকা এককালীন অর্থসাহায্য পাবে।বৃত্তির তালিকা দেখুন এখানে…ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি বৃত্তি তালিকা প্রকাশ করেছে, মেধাবৃত্তি ৬০০ টাকা, সাধারণ বৃত্তি ৩৫০ টাকা।ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি, নম্বর কমল, আবেদন শুরু ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর