advertisement
advertisement

হঠাৎ আগুন, প্রথম ১০ মিনিটই বাঁচাতে পারে জীবন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
হঠাৎ আগুন, প্রথম ১০ মিনিটই বাঁচাতে পারে জীবন

রান্নাঘরের ফুটন্ত তেল, গোসলের গরম পানি, এসি বা গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুন—একপলকের অসতর্কতায় ঘটে যেতে পারে মর্মান্তিক ঘটনা

advertisement

চার দশকের অভিজ্ঞতায় দেখেছি, পোড়ার গভীরতা যতটা আগুনে বাড়ে, তার চেয়ে বেশি বাড়ে ভুল চিকিৎসায়। তাই অগ্নিদুর্ঘটনায় পড়লে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয়।রান্নাঘরের ফুটন্ত তেল, গোসলের গরম পানি, এসি বা গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুন—একপলকের অসতর্কতায় ঘটে যেতে পারে মর্মান্তিক ঘটনা। বদলে যেতে পারে একটি পরিবারের গল্প।প্রথমত যা করবেন পোশাকে আগুন লাগলে দৌড়াবেন না, এতে আগুন আরও ক্ষতি করবে।

মাটিতে শুয়ে কম্বল দিয়ে চেপে নিভিয়ে ফেলুন বা গড়াগড়ি দিন।পোড়া স্থানে অন্তত ২০ মিনিট স্বাভাবিক তাপমাত্রার প্রবাহিত পানি দিন। এটি তাপ কমিয়ে কোষের গভীরে ক্ষত ছড়াতে দেয় না।গয়না ও আঁটসাঁট পোশাক খুলুন। আংটি, ঘড়ি খুলে ফেলুন, কারণ ফুলে গেলে তা বিপদ ডেকে আনে।

তবে ত্বকে লেগে থাকা কাপড় টানবেন না।পরিষ্কার, শুকনা কাপড় বা জীবাণুমুক্ত ড্রেসিংয়ে আলতো করে পোড়া স্থান ঢেকে বার্ন ইউনিট বা প্লাস্টিক সার্জারি বিভাগে আসুন।যা করবেন নাপোড়া স্থানে কিছুই লাগাবেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর