advertisement
advertisement

চুম্বনদৃশ্য নিয়ে নতুন ভাবনা হ্যাথাওয়ে ও জনসনের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
চুম্বনদৃশ্য নিয়ে নতুন ভাবনা হ্যাথাওয়ে ও জনসনের

‘ভেরিটি’ সিনেমার পোস্টার। আইএমডিবি

advertisement

হলিউডের নতুন সিনেমা ‘ভেরিটি’তে অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসনের সঙ্গে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন জশ হার্টনেট। ক্যামেরার সামনে এমন দৃশ্য ধারণের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। জানিয়েছেন, দৃশ্যগুলো বাস্তবসম্মত করে তুলতে অন্তরঙ্গ দৃশ্যের সমন্বয়কের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে সহশিল্পীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে পুরো অভিজ্ঞতাই তাঁর কাছে একসময় বেশ সহজ ও মজার হয়ে উঠেছিল।

সম্প্রতি এবিসি নিউজের ‘লাইভ প্রাইম’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ভেরিটি’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন হার্টনেট। তিনি জানান, পরিচালক মাইকেল শোওয়াল্টার এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে অভিনয়শিল্পীরা স্বচ্ছন্দে কাজ করতে পেরেছেন। ফলে অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময়ও সেটে হাসি-ঠাট্টা ও বন্ধুত্বের আবহ বজায় ছিল।হার্টনেটের ভাষায়, ‘অন্তরঙ্গ দৃশ্যের সমন্বয়কের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল।

তবে আপনি যখন অসাধারণ সব অভিনেতা ও পেশাদার মানুষের সঙ্গে কাজ করেন, যাঁরা চিত্রনাট্য বোঝেন, আর পরিচালকও যদি সেটে প্রাণবন্ত ও আনন্দময় পরিবেশ বজায় রাখতে চান, তখন সবার মধ্যে দ্রুত বন্ধুত্ব তৈরি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর