advertisement
advertisement

চার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ৫ লাখ টাকা করে ফেরত পাবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
চার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ৫ লাখ টাকা করে ফেরত পাবেন

শেয়ারবাজার

advertisement

দেশের শেয়ারবাজারের চারটি ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ‘ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড’ থেকে এই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।আজ সোমবার বিএসইসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

পরে বিএসইসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।যে চার ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা অর্থ ফেরত পাবেন, সেগুলো হচ্ছে বাংকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড ও শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত ও অনিষ্পন্ন দাবির বিপরীতে এই অর্থ দেওয়া হবে।

এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে কমিশন।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ২৯ সেপ্টেম্বর শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির শিকার হওয়া বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর