advertisement
advertisement

ফিফটির পর ৬ উইকেট, অবিশ্বাস্য মিনহাসে পাকিস্তানের বড় জয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
ফিফটির পর ৬ উইকেট, অবিশ্বাস্য মিনহাসে পাকিস্তানের বড় জয়

আরাফাত মিনহাসকে সামনে রেখে মাঠ ছাড়ছে পাকিস্তান

advertisement

ব্যাট হাতে প্রথম ফিফটি, আর বল হাতে ক্যারিয়ার সেরা ৬ উইকেট—অলরাউন্ডার আরাফাত মিনহাসের অবিশ্বাস্য পারফরম্যান্সে ঘরের মাঠে ইংলিশদের উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে স্বাগতিকেরা। টানা দুই ম্যাচ জিতল পাকিস্তান।রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে করে ৩০২ রান।

দলীয় ১৩৩ রানে ৫ উইকেট হারিয়ে যখন স্বাগতিকেরা ধুঁকছিল, সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাস। নেওয়াজের ৭৪ বলে ৭৯ আর মিনহাসের ৫৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসে লড়াইয়ের ভিত পায় পাকিস্তান।ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ৭৮ রান। এরপর ফাহিম আশরাফকে (৩৯) সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে আরও ৭২ রান যোগ করেন মিনহাস। শেষ ১০ ওভারে স্বাগতিকেরা তোলে ৯১ রান।

ইংল্যান্ডের ফিল্ডারদের বাজে ফিল্ডিং ও ৩টি ক্যাচ মিসের সুযোগ পাকিস্তান কাজে লাগায় পুরোদমে।ফিফটির পর আরাফাত মিনহাসইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন ম্যাচের প্রথম বলেই বিদায় করেন ফখর জামানকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর