বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ম্যাকডোনাল্ডসের একটি ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষ। ফ্রান্সের রাজধানী প্যারিসে, ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে উত্তাল সময় পার করছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে চলছে তুমুল বিক্ষোভ। রাজপথের এ বিক্ষোভ শুধু মিছিল–সমাবেশে সীমিত নেই, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়েছে। ব্যাপক লুটপাট করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে জারি করা হয়েছে কারফিউ।বিক্ষোভের শুরুটা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে।
শিক্ষার ব্যয় বেড়ে যাওয়া ও অবকাঠামোর অপর্যাপ্ততাসহ নানা কারণে এই বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। পরে সাধারণ মানুষও যুক্ত হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবায় পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে সপ্তাহান্তে উত্তাল হয়ে ওঠে পুরো ফ্রান্স।ফ্রান্সের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে সহিংস এ বিক্ষোভে লিমোজ শহরের ঐতিহ্যবাহী সিটি হল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। লুটপাট চালানো হয়েছে তিন হাজারেরও বেশি দোকানে।
এখন কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা শান্ত, থমথমে; তবে বিপদের আশঙ্কা এখনো কাটেনি।এর মধ্যেই ফরাসি সরকারের কাছে প্রস্তুতিহীনতার জন্য জবাব চেয়েছেন ক্ষতিগ্রস্ত শহরগুলোর মেয়রেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।