নিউগিনি আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর তছনছ হয়ে আছে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব। ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
রাজধানীর নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনার পর এবার প্রতিষ্ঠানটির মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে গত শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।নাজিম উদ্দিনের অভিযোগ, শনিবার বেলা ১১টার দিকে ইসিবি চত্বরের সিটি কাবাব হোটেলের পেছনে মো. শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, বাবুলসহ চার ব্যক্তি এসে তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন।
এর পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিউগিনি আবাসন প্রকল্পে হামলার মামলায় মো. শাহরিয়ার মাহমুদকে আগে গ্রেপ্তার করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।