সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আটক ব্যক্তি ও জব্দ করা হরিণের খণ্ডিত মাথা, ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম
সুন্দরবনের একটি খাল দিয়ে ডিঙিনৌকায় করে যাচ্ছিলেন দুজন। দূর থেকে নৌকাটি দেখে তাঁদের থামতে বলেন বনরক্ষীরা। এরপর নৌকায় রাখা হরিণের মাংস খালের পানিতে ফেলতে শুরু করেন তাঁরা। বনরক্ষীরা কাছাকাছি যেতেই একজন নৌকা থেকে লাফ দিয়ে বনের গভীরে পালিয়ে যান। অন্যজনকে আটক করেন বনরক্ষীরা। পরে নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি পাওয়া যায়।
জব্দ করা হয় হরিণ শিকারের প্রায় ৭০টি ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম।গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খালে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আয়াতুল্লাহ গাজী (২২)। বাড়ি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামে।
এ ঘটনায় মামলার পর আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা কে এম রাশেদ সাদাত প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ময়দাপাশা খালে টহল দেওয়ার সময় বনরক্ষীরা তাঁদের দেখতে পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।