ফরিদপুরে কুমার নদ থেকে এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষীপুর মদনখালী স্লুইসগেট–সংলগ্ন এলাকায়
সপ্তমীর দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের সঙ্গে বিভিন্ন মন্দিরে পূজা দেখেন কলেজছাত্র কৌশিক সাহা (২৩)। সন্ধ্যার পর বাড়িতে ফিরে আবার পূজা দেখতে বের হন তিনি। যাওয়ার সময় মায়ের কাছ থেকে বাড়ির ফটকের চাবি নিয়ে গিয়েছিলেন। এরপর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্বজনেরাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান পাননি।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর মদনখালী স্লুইসগেট-সংলগ্ন কুমার নদে কৌশিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু শুরুতে মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরে পরনের ট্রাউজারের পকেটে থাকা চাবির গোছা দিয়ে বাড়ির তালা খোলার পর তাঁর পরিচয় নিশ্চিত হয় পুলিশ।কৌশিক সাহা ওরফে জিতু ফরিদপুর শহরের ওয়্যারলেসপাড়া এলাকার কমলেশ কুমার সাহার ছেলে।
তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।