advertisement
advertisement

উখিয়ার আশ্রয়শিবিরে দিনে ১৫ হাজার সাবান উৎপাদন, পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
উখিয়ার আশ্রয়শিবিরে দিনে ১৫ হাজার সাবান উৎপাদন, পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত

কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে সাবান উৎপাদন কারখানা পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত মিস জুলি বিশপের নেতৃত্বে প্রতিনিধি দল। আজ বিকেলে

advertisement

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। এসব সাবান রোহিঙ্গা শরণার্থীদের লন্ড্রি ও শৌচাগারের কাজে ব্যবহারের জন্য বিনা মূল্যে সরবরাহ করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া কারখানাটিতে এ পর্যন্ত প্রায় সাত লাখ সাবান উৎপাদন করা হয়েছে বলে জানিয়েছে পরিচালনাকারী সংস্থা।সাবানের গুণমান ও উৎপাদনপ্রক্রিয়া দেখতে কারখানাটি পরিদর্শন করেছে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার দুপুরে তাঁরা উখিয়ার ২০ নম্বর আশ্রয়শিবিরে কারখানাটিতে যান।

এটি পরিচালনা করছে বেসরকারি সংস্থা পালস।সকাল ১০টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর