নিহত যুবদল কর্মী আবু কাউছার
কুমিল্লা নগরের ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী আবু কাউছারকে (৪৩) হত্যার ঘটনায় তাঁর বড় ভাই কবির হোসেনের করা মামলার এজাহারে হামলার বিস্তারিত বর্ণনা উঠে এসেছে। এতে বলা হয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে আপস-মীমাংসার কথা বলে কাউছার ও তাঁর সহযোগীদের ডেকে নেওয়া হয়েছিল। তাঁরা নির্ধারিত স্থানে পৌঁছালে অটোরিকশার গতি রোধ করেন আসামিরা।এরপর ধারালো অস্ত্র দিয়ে কাউছারের ওপর হামলা চালানো হয়।
তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে আহত হন অটোরিকশাচালক মাসুমও।মামলা দায়ের নিয়ে থানায় হট্টগোল: ‘দরকার হইলে আমরা এমপি-মন্ত্রীরে আনামু’পুলিশের ভাষ্য, কাউছারকে কুপিয়ে হত্যা করেছেন প্রধান আসামি তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ।
তবে তাঁর ভাইয়ের করা মামলার এজাহারে তৌহিদ, তাঁর ভাই ও বাবাসহ পাঁচ আসামির বিরুদ্ধে কাউছারকে কোপানো ও ছুরিকাঘাতের অভিযোগ আনা হয়েছে।গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় ছত্রখিল পুলিশ ফাঁড়ির পূর্ব পাশে সড়কে ওই হামলার ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।