advertisement
advertisement

শিল্পীদের নিয়ে রাষ্ট্রের পরিকল্পনা নেই, অথচ রাষ্ট্রের প্রয়োজনে পেটেভাতে আমাদের ডাকাডাকির চেষ্টা করে: আসিফ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শিল্পীদের নিয়ে রাষ্ট্রের পরিকল্পনা নেই, অথচ রাষ্ট্রের প্রয়োজনে পেটেভাতে আমাদের ডাকাডাকির চেষ্টা করে: আসিফ

আসিফ আকবর

advertisement

শিল্পীদের নিয়ে রাষ্ট্রের কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা কার্যকর উদ্যোগ নেই, অথচ রাষ্ট্রের যখন প্রয়োজন হয়, তখন আবার পেটেভাতে তারা আমাদেরকে খুব ডাকাডাকির চেষ্টা করে—এমন মন্তব্য করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তাঁর মতে, কনসার্টের সুযোগের অভাব, আর্থিক অনিশ্চয়তা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সংকটে দেশের সংগীতাঙ্গন এখন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মতো সবাইকে এক করে আগলে রাখার মানুষও ইন্ডাস্ট্রিতে নেই।

এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের সঙ্গে আলোচনা করতে শিল্পীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। আইয়ুব বাচ্চু ব্যান্ডসংগীতে জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব ঢাকা, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও তাঁর বন্ধুমহল এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে আসিফ আকবর বলেন, ‘একজন মহিরুহ ছিলেন আইয়ুব বাচ্চু এবং তাঁকে আমরা সর্বান্তঃকরণে মিস করি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর