advertisement
advertisement

৭০ বছরের সঙ্গী নূরজাহানকে হারালেন ৮৮ বছরের সাজু শেখ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
৭০ বছরের সঙ্গী নূরজাহানকে হারালেন ৮৮ বছরের সাজু শেখ

নিজের বার্ধক্য ও সীমাবদ্ধতা সত্ত্বেও অসুস্থ স্ত্রীর দেখাশোনায় কার্পণ্য করেননি সাজু শেখ। তাঁদের ৭০ বছরের দাম্পত্য জীবন সাঙ্গ হলো রোববার। সম্প্রতি তোলা ছবি

advertisement

অভাবের সংসারে অসুস্থ স্ত্রীকে নিয়ে খাবার জোগাড়ের আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন শেরপুরের বৃদ্ধ সাজু শেখ (৮৮)। তাঁর অসহায়ত্বের কথা জেনে পাশে দাঁড়িয়েছিলেন বিভিন্ন ব্যক্তি ও প্রশাসনের লোকজন। পেয়েছিলেন সহায়তাও। কিন্তু দীর্ঘদিনের অসুস্থতা কেড়ে নিল তাঁর জীবনসঙ্গীকে। প্রায় ৭০ বছর একসঙ্গে কাটানোর পর গতকাল রোববার মারা গেছেন সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া ৮২ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান ওই নারী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। এদিন বিকেল পাঁচটার দিকে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনে সুখ-দুঃখ, অভাব-অনটন আর সংগ্রামে একে অপরের সঙ্গী ছিলেন সাজু শেখ ও নূরজাহান বেগম।

জীবনের শেষ দিনগুলোতে অসুস্থ স্ত্রীর পাশে ছিলেন সাজু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর