ছক্কার সংকেত দিচ্ছেন আম্পায়ার
ছক্কার কদর সবসময়ই ছিল। এমনকি দেখেশুনে খেলার টেস্ট ক্রিকেটেও। ছক্কা মারতে গিয়ে আউট হলে দায় আপনার! তবে সফল হয়ে গেলে সাধারণত প্রশংসাই মেলে। তবে ওভার বাউন্ডারি নামে পরিচিত ছক্কার কদরটা টি–টুয়েন্টিতে একটু বেশিই। খেলাটাই যে ছক্কার। যত মারবেন তত এগোবেন। সবাই অবশ্য চাহিদা অনুসারে মারতে পারে না। কিন্তু কেউ কেউ বিশেষভাবেই পারে।
আর তা এতো বেশি যে, তাদের খেলা দেখতে নড়েচড়ে বসেন সবাই।টি–টুয়েন্টিতে ছক্কার প্রসঙ্গ এলে সবার আগে ওয়েস্ট ইন্ডিজ দলটার কথাই মাথায় আসায় কথা বেশির ভাগের। ক্যারিবীয়ান দ্বীপ থেকে উঠে আসা একেকজন ব্যাটসম্যান কী সহজেই না বাউন্ডারি পার করিয়ে ফেলতে পারেন। পরিসংখ্যানও কিন্তু একই সাক্ষ্য দিচ্ছে। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ছক্কা মারায় সবচেয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজই।এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন ২০২৬ সাল।
নতুন কোনো সূচি যোগ না হলে এ বছর ওয়েস্ট ইন্ডিজের এ বছর আর কোনো টি–টুয়েন্টি নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।