advertisement
advertisement

শারদীয় উৎসবে চিতলের বদলে কাতল মাছের মুইঠ্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:১৯ অপরাহ্ণ
শারদীয় উৎসবে চিতলের বদলে কাতল মাছের মুইঠ্যা

advertisement

আমাদের দেশে উৎসবের ভোজে চিতল মাছের মুইঠ্যা অত্যন্ত জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী পদ। তবে বাজারে ভালো চিতল মাছের দুষ্প্রাপ্যতা ও বাড়তি দামের কারণে এবার শারদীয় উৎসবে হাতের নাগালে থাকা কাতল মাছ দিয়েই তৈরি করা যেতে পারে সুস্বাদু মুইঠ্যা। রন্ধনশিল্পী পারভীন আলীর রেসিপিতে ঐতিহ্যবাহী এই স্বাদ সহজে ঘরেই ফিরিয়ে আনা সম্ভব।

পদটি তৈরিতে প্রথমে কাতল মাছের টুকরো লবণ ও হলুদ দিয়ে সামান্য সেদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। এরপর সেদ্ধ আলু চটকে তার সঙ্গে মাছ, আদা-রসুন বাটা, জিরা, ধনে ও গরমমসলা গুঁড়া, বেসন, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি এবং লবণ মেখে মুইঠ্যার আকার দিয়ে তেলে ভেজে নিতে হবে। তবে চাইলে ঐতিহ্য অনুযায়ী না ভেজেও সরাসরি রান্না করা যায়।

অন্য একটি কড়াইয়ে ঘি গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, বাদাম ও কিশমিশ বাটা এবং গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে পানি দিয়ে ফুটিয়ে তাতে তৈরি করা মুইঠ্যাগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। নামানোর আগে সামান্য চিনি ও ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করা যায় মজাদার কাতল মাছের মুইঠ্যা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর