উদ্ধার হওয়া সোনা ও গ্রেপ্তার যাত্রী
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রান্নাঘরের জিনিসপত্রে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম সোনাসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা এই সোনার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। অভিযুক্ত যাত্রীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ছয়টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে চট্টগ্রামে আসেন কামরুল ইসলাম। কাস্টমস হলে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে তাঁর ব্যাগে তল্লাশি চালায়। পরে তাঁর সঙ্গে থাকা ননস্টিক প্যান, সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতর থেকে ৪৬৬ গ্রামের চারটি সোনার দণ্ড এবং তাঁর কাছে ১০০ গ্রাম ওজনের সোনার চুড়ি পাওয়া যায়।
জব্দকৃত সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার যাত্রীকে নগরের পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।