advertisement
advertisement

ফেরদৌস থেকে ইমরান–অক্ষয়, ভারতে নাগরিকত্ব–ভিসা নিয়ে বিতর্কে যাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
ফেরদৌস থেকে ইমরান–অক্ষয়, ভারতে নাগরিকত্ব–ভিসা নিয়ে বিতর্কে যাঁরা

ফেরদৌস থেকে ইমরান–অক্ষয়, ভারতে নাগরিকত্ব–ভিসা নিয়ে বিতর্কে যাঁরা। কোলাজ

advertisement

নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ২০১৯ সালে ভারত ছাড়তে হয়েছিল বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদকে। এবার বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মুম্বাই পুলিশ তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলেছে। দুটি ঘটনার প্রেক্ষাপট আলাদা হলেও বিদেশি নাগরিক হিসেবে তারকাদের ভারতে অবস্থান ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি আবার আলোচনায় এসেছে।

এর আগেও নাগরিকত্ব, ভিসা কিংবা ওসিআই কার্ড নিয়ে বিতর্কে জড়িয়েছেন অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, আদনান সামিসহ বেশ কয়েকজন তারকা। কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নাগরিকত্ব নিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ব্যাপক আলোচনা হয়েছিল। অমৃতসরে জন্ম নেওয়া এই অভিনেতা কর্মজীবনের শুরুর দিকে কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন। সে সময় তাঁর অভিনয়জীবন ভালো যাচ্ছিল না।

পরে ভারতে তাঁর ক্যারিয়ার আবার ঘুরে দাঁড়ালেও কানাডার পাসপোর্ট তাঁর কাছেই ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর