advertisement
advertisement

শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল বিক্রি করে দিয়েছে উইলিয়ামস সোয়েটার্স, শুল্ক–কর ফাঁকি ১৩ কোটি টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল বিক্রি করে দিয়েছে উইলিয়ামস সোয়েটার্স, শুল্ক–কর ফাঁকি ১৩ কোটি টাকা

আজ রোববার এনবিআরের আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন বক্তব্য দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ

advertisement

মেসার্স উইলিয়ামস সোয়েটার্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার শুল্ক–কর ফাঁকির অভিযোগ উঠেছে। বন্ড ও ফ্রি অব কস্ট (এফওসি) সুবিধায় আমদানি করা কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি এবং যন্ত্রপাতি আমদানিতে অনিয়মের মাধ্যমে এই রাজস্ব ফাঁকি দেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধানে এসব অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।আজ রোববার এনবিআরের আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ। তিনি জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত মোট কত টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে, তা নিরূপণের কাজ চলমান।অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, উইলিয়ামস সোয়েটার্স চীন এবং ভারত থেকে বন্ড ও এফওসি সুবিধায় তিনটি বিল অব এন্ট্রির মাধ্যমে ৩৭ টন কাঁচামাল আমদানি করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর