advertisement
advertisement

১১ ম্যাচেই ৪৮ গোল, এই বার্সেলোনাকে থামাবে কে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:২০ অপরাহ্ণ
১১ ম্যাচেই ৪৮ গোল, এই বার্সেলোনাকে থামাবে কে

বেতিসের বিপক্ষে বার্সেলোনার গোলের খাতা খুলেছেন লামিনে ইয়ামাল

advertisement

হান্সি ফ্লিকের কথা শুনলে মনে হতে পারে অর্জনটা বিশেষ কিছু নয়।লা লিগায় হ্যাটট্রিক ট্রফির মিশনে নেমে প্রথম ৯ ম্যাচেই শতভাগ জয় বার্সেলোনার। তা-ও যেনতেন জয় নয়, এ সময়ে প্রতিপক্ষের জালে ৩৯ বার বল পাঠিয়েছে তাঁর দল। যেখানে দ্বিতীয় স্থানে থাকা দলের গোল মাত্র ১৯টি। বার্সেলোনার এই গোলমেশিন হয়ে ওঠার সর্বশেষ প্রদর্শনী দেখা গেল রিয়াল বেতিসের বিপক্ষে।

কাল রাতে বেতিসের মাঠে গিয়ে ফ্লিকের দল জিতেছে ৫–২ গোলে।এমন গোলবন্যা আর টানা জয় নিয়ে ম্যাচ শেষে জিজ্ঞেস করা হলে বার্সেলোনা কোচের জবাবে ছিল প্রায় নির্লিপ্ত ভাব, ‘ভালো। তবে আমাদের লক্ষ্য ট্রফি। আমরা এর চেয়েও বড় কিছু জিততে চাই। ফুটবল তো সে জন্যই খেলি।’ট্রফির জন্যই খেলে দলগুলো। কিন্তু সমর্থকদের মনে থেকে যায় জয়টা কীভাবে এসেছে সেই রেশও।

আর সে জায়গাটিতেই বার্সেলোনা এবার অপ্রতিরোধ্য তো বটেই, গোলের ফোয়ারা ছুটিয়ে রীতিমতো বিনোদনদায়ী দলই হয়ে উঠেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর