ছবি কোলাজ: এআই/বন্ধুসভা
খুব ছোটবেলার কথা, তখন আমরা আশির দশকের অবোধ শিশু। বয়স কম হলেও সেই সোনালি সময়ের কিছু স্মৃতি আজও মনের ক্যানভাসে নিবু নিবু না হলেও কিছুটা উজ্জ্বল হয়ে আছে।শৈশবের প্রথম বিস্ময় ছিল বায়োস্কোপ। মাঝেমধ্যেই বায়োস্কোপওয়ালা ডুগডুগি বাজাতে বাজাতে আমাদের গ্রামের বাড়ির বাইর বাড়িতে (সামনের উঠোনে) এসে হাজির হতেন। একটা কালো টিনের বাক্স, যার এক পাশে হ্যান্ডেল আর অন্য পাশে গোল গোল দুটো ফুটো।
সেই ফুটোয় চোখ রেখে ভেতরের জাদুর দুনিয়ায় তাকিয়ে থাকতাম। বায়োস্কোপ দেখার জন্য তখন সব সময় টাকা লাগত না; মায়ের কাছ থেকে চেয়ে আনা ধান কিংবা চাল দিয়েও বায়োস্কোপ দেখা যেত! বায়োস্কোপওয়ালা যখন হ্যান্ডেল ঘুরিয়ে সুর করে ছন্দ মেলাতেন—‘কী চমৎকার দেখা গেল, ঢাকার শহর আইসা গেলরঙ্গিলা রঙ্গের মেলা, দেখেন চম্পা জহরের খেলা’তখন বুকের ভেতর এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করত!
হ্যান্ডেল ঘোরানোর সঙ্গে সঙ্গে ভেতরের পর্দায় ভেসে উঠত সিনেমার নায়ক-নায়িকাদের সুন্দর সুন্দর মুখ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।