হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনফান্তিনোকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
মরক্কো থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ দুপুরে ঢাকায় পৌঁছান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।তবে জিয়ান্নি ইনফান্তিনোর এই আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় যাত্রাবিরতি নিয়েছেন তিনি।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনফান্তিনোকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সেখানে তাঁর সঙ্গে বাফুফে সভাপতির সৌজন্য সাক্ষাৎও হয়েছে।
এ সময় বাফুফের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।ঢাকায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের সংক্ষিপ্ত এ অবস্থানকে ঘিরে বাংলাদেশের ফুটবল অঙ্গনে আগ্রহ তৈরি হলেও আপাতত তাঁর সফরসূচিতে দেশের ফুটবল নিয়ে আনুষ্ঠানিক কোনো বৈঠক বা কর্মসূচির খবর পাওয়া যায়নি।ফিফা সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাফুফে সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্যরাএর আগে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ফিফা আসিয়ান কাপের ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।