ঘটনাস্থল পরিদর্শন করছেন তদন্ত কমিটির সদস্যরা। আজ দুপুরে
কক্সবাজারের উখিয়ার টুপটুপ রিসোর্টে আগুনে পুড়ে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান তদন্ত কমিটির সদস্যরা।ঘটনাস্থলে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন। প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়।
কীভাবে আগুন লেগেছে সেটি খতিয়ে দেখতে পুড়ে যাওয়া রিসোর্টটি ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা।গতকাল শনিবার সকালে কাঠের তৈরি তিনতলা রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে ১০ পর্যটকের মৃত্যুর পাশাপাশি আরও ছয়জন দগ্ধ হন। আগুন লাগার পর গতকাল এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।মো. আ. মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার।দলের সদস্যরা ১০ জনের মৃত্যু ও আগুনের ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তদন্তের জন্য পাঁচ কার্যদিবসের বেশি সময়ও লাগতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।