advertisement
advertisement

বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে এক পরিবর্তন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে এক পরিবর্তন

শামার স্প্রিঙ্গার

advertisement

গতকাল রাতে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি–টুয়েন্টিতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজই ঢাকায় পা রাখছে ক্যারিবীয়দের টেস্ট দল। আর এই দলে শেষ মুহূর্তে একটি পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।বাংলাদেশ সফরে কিমো পলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যাবেন পল।

সিডব্লুআইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি–টুয়েন্টি খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে তাঁর রান ১ হাজার ৪৩, উইকেট ৫৮টি।২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে ভালো মৌসুম কাটিয়েছেন স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে করেছেন ২৫১ রান।

তবে বোলিংয়ে তেমন সফল ছিলেন না, ৮ ইনিংসে ৪২ গড়ে নিয়েছেন ৭ উইকেট।কিমো পলের বদলি হিসেবে স্প্রিঙ্গারের পাশাপাশি ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর