advertisement
advertisement

সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:০১ অপরাহ্ণ
সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সাভার সেনানিবাসে আজ রোববার সকালে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন

advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করতে চায়। রোববার সকালে সাভার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে কয়েকটি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সেনাবাহিনীর জন্ম উল্লেখ করে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে মেজর জিয়াউর রহমানের প্রতিরোধ, পরদিন সশস্ত্র সংগ্রামের নির্দেশ এবং ২৭ মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্রে নয়, বরং শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্ব ও জনগণের আস্থার মধ্যে নিহিত। দেশের পাশাপাশি বিদেশে শান্তিরক্ষা মিশনেও সেনাসদস্যরা দক্ষতার স্বাক্ষর রাখছেন বলে তিনি প্রশংসা করেন।

বর্তমান বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা ব্যবস্থা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও ড্রোনের মতো আধুনিক সক্ষমতা অর্জন এবং দেশীয় প্রতিরক্ষাশিল্প গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। একই সঙ্গে তিনি জানান, সশস্ত্র বাহিনীর কল্যাণে সরকার আন্তরিক এবং ইতিমধ্যে জাতীয় পে-স্কেলে সামরিক সদস্যদের বেতন-ভাতা ১০০ থেকে ১৩৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর