গোয়ালিয়রে ট্রাকচাপায় হতাহতদের নিয়ে হাসপাতালে স্বজনদের ভীড়
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় অন্তত ১৫ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। শনিবার গভীর রাতে নবরাত্রি উপলক্ষে দর্শনার্থীদের ভিড় থাকা শীতলা মাতা মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। সেখানে পুলিশের বসানো তল্লাশি চৌকি ও ব্যারিকেড ভেঙে অতিরিক্ত ধানবোঝাই ট্রাকটি পুণ্যার্থীদের ওপর উঠে যায় এবং মন্দিরের ফটক ও দেয়ালে ধাক্কা দেয়।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি খাড়া ঢালে নামার সময় ট্রাকটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। থামানোর চেষ্টা করা হলেও সেটি ব্যারিকেড ভেঙে লোকজনকে চাপা দেয়, যাতে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হন। কালেক্টর রুচিকা চৌহান ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ২৯ জনের মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
নিষেধাজ্ঞা ও পুলিশের তল্লাশি থাকা সত্ত্বেও কীভাবে এত বড় ভারী যানবাহন ভেতরে ঢুকল, তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এছাড়া ট্রাকটিতে কোনো ধরনের যান্ত্রিক সমস্যা ছিল কি না, তা পরীক্ষা করে দেখছে আরটিওর একটি দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।