advertisement
advertisement

সাতকানিয়ায় চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
সাতকানিয়ায় চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

মো. রিয়াজ

advertisement

চট্টগ্রামের সাতকানিয়ায় মুঠোফোন চুরির অভিযোগে বন্ধুদের হামলায় আহত মো. রিয়াজ (২২) নামের এক তরুণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের শাহ মজিদিয়া বাজারে তাঁর ওপর রড ও বাটাম নিয়ে হামলা চালানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত রিয়াজ বারদোনা খিতামোল্লা পাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুর ছফুর জানান, চুরির অভিযোগ তুলে দিনদুপুরে বাজারে রিয়াজকে বেধড়ক মারধর করা হয়েছিল। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চুরির বিষয়টি অস্বীকার করে রিয়াজের মা রোজিনা আকতার বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে মোবাইল চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে এবং তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, বন্ধুদের মধ্যে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে রিয়াজ একজনের মুঠোফোন নিয়েছিলেন। এরপর চুরির অভিযোগ তুলে অন্যরা তাঁর ওপর হামলা চালান। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর