advertisement
advertisement

ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের পর পিটুনিতে কর্মী নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের পর পিটুনিতে কর্মী নিহত

পিটুনি

advertisement

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে একটি সালিসে কথা–কাটাকাটির জেরে বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের পর স্থানীয় লোকজনের পিটুনিতে মো. আসিফ (২৫) নামের দলটির এক কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় আনন্দবাজারে এ ঘটনার পর আহত আসিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। আজ রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে ছুরিকাঘাতে গুরুতর আহত ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ও বিএনপি নেতা হোসেনের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। সম্প্রতি দুজনই কারামুক্ত হয়ে শনিবার সন্ধ্যায় আনন্দবাজারের একটি সালিসে উপস্থিত হলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আসিফ ছুরি দিয়ে হোসেনকে আঘাত করেন। পরে হোসেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় লোকজন আসিফকে মারধর করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আসিফের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কেউ মরদেহ গ্রহণ করতে আসেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর