advertisement
advertisement

জবাগাছ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
জবাগাছ

এস এম রাকিবুর রহমান

advertisement

জবাগাছের নিচে আমাদের মুখোমুখি দরবারের একটা স্মৃতি পৃথিবীর কোথাও রয়ে গেছে তখন আমাদের বাল্য বয়স তখন আমাদের প্রেমানুভূতির সময় আমি তোমাকে দিয়েছিলামসাদা কাগজে কালো কালির চিহ্নসকলযার প্রতিটিতে মিশে ছিল লাল রক্তের দাগ...তুমি আমাকে দিয়েছিলে প্রত্যাঘাততারপরেও অনেক বছর সেই জবাগাছটিআর আমাদের ঘরটি মুখোমুখি দাঁড়িয়ে ছিলআমি প্রতিবছর সেই তারিখে জবাগাছটি ধরেখানিকক্ষণ দাঁড়িয়ে থাকতামপৃথিবীর থেমে থাকা গ্রামের স্তব্ধতা সামনে নিয়েপাতা ঝরার শব্দ শুনে মৌনতা ভেঙে গেলে ফিরে আসতাম...আর ফিরে ফিরে তাকাতাম জবাগাছের দিকেযেন জবা ফুলের সম্ভাবনায়ঘ্রাণের ডাকে ফিরতে চাইতাম ফের...সেও আজ অনেক বছর হলোঅনেক বছর হলো জবাগাছ, আমাদের ঘরকোনোটিই আর নেই

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর