‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ১৮ অক্টোবর
বিরোধী দল সরকারের পতন নয়, সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।জামায়াত আমির বলেছেন, এত দিন তাঁরা সরকারকে সহযোগিতা করার কথা বলেছেন। এখন তাঁরা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে।
তাদের সেই সহযোগিতা নেওয়ার যোগ্যতা নেই।আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক মুক্ত আলোচনা সভায় শফিকুর রহমান এ কথা বলেন।‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এই সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট দুপুরের আগপর্যন্ত বিএনপি মজলুম ছিল।
নির্বাচনের পর শপথের দিন থেকেই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা শুরু করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।