advertisement
advertisement

সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার

সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান

advertisement

দুর্নীতির অভিযোগে করা মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিশ্চিত করেছে।আজ রোববার দুদকের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেলে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।এস আলম গ্রুপের সাইফুল ও বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশগত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় আসামি শেখ আবদুল হান্নানের ২টি ফ্ল্যাট ক্রোক ও ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

ওই বছরের জুলাইয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর