advertisement
advertisement

কানসাসে শিশুদের ফুটবল খেলা চলার মধ্যেই মাঠে ঢুকে পড়ল ট্রাক, পিষ্ট হয়ে নিহত ২


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
কানসাসে শিশুদের ফুটবল খেলা চলার মধ্যেই মাঠে ঢুকে পড়ল ট্রাক, পিষ্ট হয়ে নিহত ২

যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটায় স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল ম্যাচ চলাকালে মাঠে ট্রাক ঢুকে পড়ার পর দুর্ঘটনাস্থলে পুলিশের তল্লাশি

advertisement

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে শিশু-কিশোরদের একটি ফুটবল ম্যাচ চলাকালে মাঠের ভেতর ট্রাক ঢুকিয়ে দিয়েছেন এক নারী। ট্রাকে পিষ্ট হয়ে এক শিশু ও প্রাপ্তবয়স্ক এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত আরও ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস বলেন, এ ঘটনায় ৬ বছর বয়সী এক শিশু ও ৩৫ বছর বয়সী একজন নিহত হয়েছেন।

আহত ব্যক্তিদের বয়স ৫ থেকে ৬৮ বছর।পুলিশ জানিয়েছে, ৩৪ বছর বয়সী ওই ট্রাকচালক নারীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি কোনো পরিকল্পিত হামলা কি না, তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

ক্যাপ্টেন মোজেস বলেন, ‘ঘটনাটি কীভাবে ও কেন ঘটল, তা উদ্‌ঘাটন করতে আমরা কাজ করছি।’ দুর্ঘটনার সময় ওই ট্রাকের ভেতরেও দুটি শিশু ছিল।উইচিটার পুলিশ প্রধান জো সালিভান বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল আসার আগেই উপস্থিত লোকেরা ট্রাকচালককে নিবৃত্ত ও আহত ব্যক্তিদের সহায়তা করতে এগিয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর