advertisement
advertisement

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

অস্ত্রোপচারের পর বমিভাব কমানোর একটি সহজ উপায় হতে পারে হেডফোন

advertisement

অজ্ঞান অবস্থায় অস্ত্রোপচারের টেবিলে শুয়ে থাকা রোগীর কানে কেন পরানো হচ্ছে দামি নয়েজ-ক্যান্সেলিং হেডফোন? চিকিৎসাবিজ্ঞানের প্রচলিত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের মস্তিষ্কের এমন কোন গোপন খেলা আবিষ্কার করলেন চীনের বিজ্ঞানীরা, যা বদলে দিতে পারে পুরো অপারেশন থিয়েটারের চিত্র?জীবনে কখনো অপারেশন থিয়েটারে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে আপনার?

যদি হয়ে থাকে, তবে নিশ্চয়ই জানেন অস্ত্রোপচারের পর জ্ঞান ফেরার মুহূর্তটা কেমন অদ্ভুত হয়! একদিকে শরীরে কাটাছেঁড়ার ব্যথা, অন্যদিকে তার চেয়েও ভয়ংকর এক অস্বস্তি। প্রচণ্ড বমি বমি ভাব বা আক্ষরিক অর্থেই বমি হওয়া। ডাক্তারদের ভাষায় একে বলে পোস্ট-অপারেটিভ নসিয়া অ্যান্ড ভমিটিং।

রোগীরা প্রায়ই বলেন, ‘অপারেশনের ব্যথার চেয়ে এই বমির চোটে প্রাণ যায় যায় অবস্থা!’ চিকিৎসকরা অবশ্য এর জন্য কড়া ডোজের ওষুধ দেন, কিন্তু তাতেও সবসময় পুরোপুরি কাজ হয় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর