advertisement
advertisement

টেসলার উড়ন্ত গাড়ি কীভাবে বাতাসে ভেসে থাকতে পারে, কতটা বিপজ্জনক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
টেসলার উড়ন্ত গাড়ি কীভাবে বাতাসে ভেসে থাকতে পারে, কতটা বিপজ্জনক

বাতাসে ভেসে থাকা টেসলার উড়ন্ত গাড়ি

advertisement

টেসলার নতুন ‘রোডস্টার’ শুধু দ্রুতগতির বৈদ্যুতিক গাড়ি নয়, বিশেষ প্রযুক্তির সাহায্যে এটি বাতাসে ভেসে থাকতে পার। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি। ফলে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) গতিতে পৌঁছাতে গাড়িটির সময় লাগে এক সেকেন্ডেরও কম। বিশেষ সাকশন প্রযুক্তির সাহায্যে গাড়িটি উল্টো হয়েও চলতে পারবে।

তবে গাড়িটির সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো রকেট থ্রাস্টার, যা ব্যবহার করে রোডস্টার মাটি থেকে ওপরে ওঠে বাতাসে ভেসে থাকতে পারে। আর তাই সম্প্রতি টেসলা রোডস্টার গাড়ির উড্ডয়নক্ষমতা প্রদর্শনের পর থেকেই বাংলাদেশসহ প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা।

উড়ন্ত গাড়িটি আশপাশে চলাচল করা গাড়ি বা মানুষের বিপদের কারণ হবে বলেও সমালোচনা করছেন অনেকে।টেসলার তথ্যমতে, স্পেসএক্সের প্রযুক্তির আদলে তৈরি এই থ্রাস্টার গাড়িটির ‘রকেট’ সংস্করণে যুক্ত করা হবে সর্বোচ্চ ১০টি থ্রাস্টার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর