advertisement
advertisement

ওয়েবসাইট, গোপন টেলিগ্রাম গ্রুপে মাদক বিক্রি, ‘টার্গেট’ দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
ওয়েবসাইট, গোপন টেলিগ্রাম গ্রুপে মাদক বিক্রি, ‘টার্গেট’ দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জব্দ সিনথেটিক গাঁজা, কুশের বীজ ও মাদক প্রক্রিয়াজাতকরণের সরঞ্জাম। পাশে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার কিউআর কোডসংবলিত কার্ড। ঢাকা, ১৬ অক্টোবর

advertisement

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে অনলাইনে মাদক বিক্রির একটি চক্রের সন্ধান পাওয়ার দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি বলছে, এই মাদক বিক্রি চক্রের রয়েছে ওয়েবসাইট ও গোপন ‘টেলিগ্রাম গ্রুপ’। সেখানে সহজেই পাওয়া যায় ‘কুশ’ ও ‘সিনথেটিক গাঁজা’। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে, অনলাইনে মাদক কেনাবেচার একটি চক্র গড়ে উঠেছে। সেই চক্রের বেশির ভাগ সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তাঁরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে মাদক সেবন করেন—এমন শিক্ষার্থীদের মধ্যে ‘ভিজিটিং কার্ড’ বিতরণ করেন। সেই কার্ডে ‘কিউআর কোড’ থাকে। সেটি স্ক্যান করলে আগ্রহী ব্যক্তিকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি গোপন টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে, শুধু মাঠপর্যায়ে নয়, অনলাইনেও মাদক ব্যবসায়ীদের কার্যক্রমের ওপর নজর রাখা হচ্ছে।

কেউ প্রযুক্তির আড়ালে থেকে মাদক ব্যবসা পরিচালনা করলেও তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে।মাদক নিয়ন্ত্রণে আগ্নেয়াস্ত্র, ডগ স্কোয়াডের সুবিধা পাচ্ছে অধিদপ্তরমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসায়ীরা এখন প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৌশলে মাদক বিক্রির চেষ্টা করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর