সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে সৌদি আরামকোর স্থাপনা থেকে ধোঁয়া উড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সৌদি আরামকো
সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যে হামলা চালিয়েছে, তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিয়েছে।
বিশেষ করে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এই আঘাত শুধু বেসামরিক বিমান চলাচল কিংবা সাধারণ মানুষের জীবনহানির মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি ওই অঞ্চলের সামরিক ভারসাম্য, বিশ্ব জ্বালানি সরবরাহের নিরাপত্তা এবং সামগ্রিক আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।১২ অক্টোবর রয়টার্স ও আল–জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত শনিবারের হামলায় ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন।
এরপর রোববারের হামলায় আরও ১ জন মারা যান এবং ১১ জন আহত হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।