advertisement
advertisement

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:২২ অপরাহ্ণ
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

আগুনে পুড়ছে টুপটুপ রিসোর্ট। এর সামনে আহাজারি করছেন এক নারী। গতকাল সকালে

advertisement

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশিস সূত্রধর বাদী হয়ে মামলাটি করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মামলায় রিসোর্টের মালিক মো. তানভীর ও নেওয়াজ মোর্শেদসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিরা অজ্ঞাতপরিচয় আসামি। এ ঘটনায় আটক রিসোর্ট ব্যবস্থাপক জাহিদুল ইসলাম ওরফে সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানিয়েছেন, তদন্তের মাধ্যমেই আগুনের সঠিক সূত্রপাত নিশ্চিত হওয়া যাবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার সকালে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে এবং সোয়া আটটার দিকে তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সাত-আট মাস আগে তৈরি এ রিসোর্টে কোনো ফায়ার লাইসেন্স বা অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তিনতলার দুটি শৌচাগার থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আরএমও সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়েছে। তাঁরা হলেন ইসরাত জাহান, মিলিতা মেহেজাবিন, লায়লা জাহান, নাফিসতা মীম, ফারিহা কবির ও শিশু ফায়িজান আহম্মেদ। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর