advertisement
advertisement

খাবারের অপচয় ও আমাদের দায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
খাবারের অপচয় ও আমাদের দায়

খাবারের অপচয় যেন অভ্যাসে পরিণত হয়েছে

advertisement

বৃষ্টি আর জ্যামে বাসের মধ্যে বসে আছি ইপিজেডের সামনে। সকাল আনুমানিক সাড়ে ছয়টা। চারপাশে প্রচণ্ড ভিড়। রাস্তাজুড়ে বৃষ্টি-কাদা উপেক্ষা করে অসংখ্য পোশাককর্মী জীবিকার প্রয়োজনে হেঁটে যাচ্ছেন কর্মস্থলের দিকে। বাসের ভেতরে বিশ্রী গরম। বসে থাকতে থাকতে আমিও হারিয়ে গিয়েছিলাম জীবনের নানা অমীমাংসিত দুশ্চিন্তায়। হঠাৎ চোখে পড়ল জীর্ণশীর্ণ পোশাকের একজন মানুষকে।

ময়লার স্তূপের ভেতর থেকে তিনি কিছু পচা পেয়ারা খুঁজে খুঁজে নিজের ব্যাগে রাখছেন। কিছুক্ষণ পর সেই পেয়ারা থেকে একটি তুলে গায়ের কাপড় দিয়ে মুছে পচা অংশটা দাঁত দিয়ে ফেলে দিলেন। তারপর বাকি অংশটুকু খেয়ে ফেললেন।মুহূর্তেই আমার নিজের সব দুশ্চিন্তা যেন এক পাশে সরে গেল। চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালেন সেই মানুষটি।কোন সময়ে আমরা বাস করছি? এখনো মানুষকে ময়লার স্তূপ থেকে পচা খাবার তুলে খেতে হয়!

আল্লাহ আমাদের মাফ করুন।এই দৃশ্য আমাকে কয়েক দিন ধরে ভীষণ কষ্ট দিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর