advertisement
advertisement

মোহামেডানের প্রতাপ, দেশের প্রতাপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
মোহামেডানের প্রতাপ, দেশের প্রতাপ

প্রতাপ শংকর হাজরা

advertisement

প্রতাপ শঙ্কর হাজরা নিজেকে পরিচয় দেন মোহামেডানের প্রতাপ হিসেবে। কারণটাও তিনি নিজেই বলেছেন, ‘আমার জীবনের প্রত্যেকটা কষ্টের সময়েই আমার পাশে দাঁড়িয়ে ছিল মোহামেডান।’ ১৯৬৩ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছিলেন। এখনো যাওয়া–আসা আছে। তবে প্রতাপ শঙ্কর হাজরার পরিচয় শুধু মোহামেডানের খেলোয়াড় হিসেবে নয়; এ দেশের ক্রীড়াঙ্গনে তিনি এক দারুণ ব্যক্তিত্ব। ফুটবল খেলেছেন, হকি খেলেছেন, ক্রিকেটও খেলেছেন।

পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান দলের হয়ে হকি ও ফুটবল খেলেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক ও সহ-অধিনায়ক হয়েছেন। পরে হকির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।১৯৫০ সালের দাঙ্গার সময় পরিবারের সদস্যদের সঙ্গে কলকাতা, কাশী ও রাঁচিতে থাকতে হয়েছিল প্রতাপ শঙ্করকে। পরে ফিরে আসেন ঢাকায়। ১৯৫২ সালে ভর্তি হন আরমানিটোলা গভর্নমেন্ট স্কুলে।

এই স্কুলই তাঁকে খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছিল।‘ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো’ অনুষ্ঠানে তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে বুঝতে পারছিলাম, এই মানুষটির জীবনের গল্প আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেরও ইতিহাস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর