advertisement
advertisement

সুবিধাবঞ্চিতদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে কাজ করছে ‘শি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিতদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে কাজ করছে ‘শি’

পেলের জন্মদিন উপলক্ষে প্রথম আলোয় কর্মরত ব্রাজিল সমর্থকদের নিয়ে কেক কাটাকাটি

advertisement

কিংবদন্তি ফুটবলার পেলের জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে সম্প্রতি প্রথম আলো কার্যালয়ে কেক কাটেন খেলাধুলা সহায়তাবিষয়ক সামাজিক প্রতিষ্ঠান ‘স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স বাংলাদেশ’ (শি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন ফারহানা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ক্রীড়া উন্নয়নপ্রধান পাপ্পু লাল মোদক। তাঁরা প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই অলাভজনক সংগঠনের মূল লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় যুক্ত করে তাঁদের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ানো।

ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম, বাগেরহাট, গোপালগঞ্জ, গাইবান্ধা, শ্রীমঙ্গল এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের নানা প্রান্তে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে। ২০২৫ সালে শির বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশ নেন ৫ হাজার ১৯২ জন, যার মধ্যে নারী ২ হাজার ৪৮৭ জন এবং প্রতিবন্ধী ব্যক্তি ৪৫৬ জন। এই সংগঠনের প্রশিক্ষণ পেয়ে শ্রীমঙ্গলের ১৩ বছর বয়সী চৈতী রানি দেব গত বছরের ডিসেম্বরে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করে।

এ ছাড়া ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হোমলেস ওয়ার্ল্ডকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করে সংগঠনটি। শির সহযোগিতায় সুযোগ পাওয়া প্রেন চং ম্রো বর্তমানে জাতীয় ফুটবল দল এবং আরিফ বিল্লাহ ও খাইরুল আলম জাতীয় রাগবি দলে জায়গা করে নিয়েছেন। এশিয়ার প্রথম নারী ও জুনিয়র অ্যাম্পুটি ফুটবল দল গঠনেও ভূমিকা রেখেছে সংগঠনটি। ক্রীড়াক্ষেত্রে ও নারীর ক্ষমতায়নে এমন অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলোর বিশেষ সম্মাননাও অর্জন করেছেন শারমিন ফারহানা চৌধুরী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর