advertisement
advertisement

ইউরোপের ফুটবলে গোলের পরিসংখ্যানে সবার শীর্ষে বার্সেলোনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
ইউরোপের ফুটবলে গোলের পরিসংখ্যানে সবার শীর্ষে বার্সেলোনা

গত মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোল করা আক্রমণত্রয়ী ছিল বায়ার্ন মিউনিখের। কিন্তু নতুন মৌসুমে সেই মুকুট আপাতত অন্যের মাথায়।

advertisement

চলতি ফুটবল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শীর্ষ তিন খেলোয়াড়ের যৌথ গোলে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। দলটির হয়ে রাফিনিয়া ১৪টি, লামিনে ইয়ামাল ৯টি এবং ফেরমিন লোপেজ ৫টি গোল করে মোট ২৮টি গোল এনে দিয়েছেন। রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর নতুন ভূমিকায় রাফিনিয়ার দারুণ ফর্ম ও তরুণ ইয়ামালের নৈপুণ্য কাতালান ক্লাবটির আক্রমণভাগকে ধারালো করে রেখেছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। দলটির মাইকেল ওলিসে (৯ গোল), হ্যারি কেইন (৯ গোল) ও লুইস দিয়াজ মিলে এ পর্যন্ত ২৩টি গোল করেছেন। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি রয়েছে তৃতীয় স্থানে; দলটির আর্লিং হলান্ডের ১২ গোল এবং রায়ান শেরকি ও সেমেনিওর অবদানে সিটির শীর্ষ তিনের সংগ্রহ ১৯ গোল।

কিলিয়ান এমবাপ্পের ১১ গোলসহ জুড বেলিংহাম ও কার্লোস এসপির যৌথ ১৭ গোলে চার নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সবাইকে বড় চমক দেখিয়েছে ইতালিয়ান ক্লাব ফ্রোজিনোনে। আন্তোনিও রাইমন্দো (৮ গোল), জর্জি কেভেরনাদজে (৫ গোল) এবং জাকোমো কালোর (২ গোল) মোট ১৫টি গোলের সুবাদে ইউরোপের শীর্ষ আক্রমণত্রয়ীর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে দলটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর