ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ সোমবার মহা অষ্টমীতে অনুষ্ঠিত হয় কুমারীপূজা
রাজধানীর ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ সোমবার মহা অষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা। সকাল সাড়ে ৯টায় মহা অষ্টমীর বিহিতপূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ঢাক, কাঁসর ও ঘণ্টার ধ্বনি এবং ভক্তদের উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয় কুমারীপূজার আয়োজন। ছয় বছর বয়সী ইজ্জা চক্রবর্তীকে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে পূজা করা হয়। শাস্ত্রমতে, তাঁর পূজার নাম উমা।সকাল ৯টা ৫০ মিনিটে ইজ্জাকে পূজামঞ্চে অধিষ্ঠিত করা হয়।
এরপর পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে চলে পূজার আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ১০টায় কুমারীপূজা শেষ হয়।সরেজমিনে দেখা যায়, কুমারীপূজা দেখতে নির্ধারিত সময়ের আগেই ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্তদের ভিড় জমে। একনজর কুমারী দেবীকে দেখতে পূজামঞ্চের সামনে ভিড় করেন নানা বয়সী মানুষ। অনেকে মুঠোফোনে ইজ্জার ছবি তোলেন, ধারণ করেন ভিডিও।পূজার আনুষ্ঠানিকতার মধ্যেও প্রাণোচ্ছল ছিল কুমারী দেবী ইজ্জা।
ঢাকের তালে হাতে থাকা দুটি পদ্মফুল নেড়ে খেলছিল সে, কখনো হাসছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।