সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিভিন্ন বার্তা নিয়ে সাজানো হয়েছে দুর্গাপূজার থিম। গত শুক্রবার চট্টগ্রামের পটিয়া থেকে তোলা
চট্টগ্রামের পটিয়ায় দুর্গাপূজার মণ্ডপে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা ও এর ফলে একটি পরিবারের দুর্ভোগ তুলে ধরা হয়েছে। ‘পথেই জীবন’ নামের এই থিম দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন দর্শনার্থীরা।সড়কে পড়ে আছেন দুর্ঘটনায় আহত এক তরুণ। পাশে তাঁর মা দুই হাত তুলে প্রার্থনা করছেন দেবী দুর্গার কাছে। কোথাও অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিকে নেওয়া হচ্ছে, কোথাও দুর্ঘটনার দৃশ্যের পাশে লেখা ‘ধীরে চলুন, জীবন মূল্যবান’।
সড়ক দুর্ঘটনার এমন নানা চিত্র তুলে ধরা হয়েছে চট্টগ্রামের পটিয়ার একটি পূজামণ্ডপে।পটিয়া পৌর এলাকার সুচক্রদণ্ডী জগন্নাথ ধাম মিলন মন্দিরে এর অবস্থান। পূজার এ থিমের নাম দেওয়া হয়েছে ‘পথেই জীবন’। সড়ক দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি নিরাপদে চলাচলের সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়েছে এ আয়োজনে।
ব্যতিক্রমী এ মণ্ডপ দেখতে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন।নয়ন দে, প্রতিমাশিল্পীমানুষ যেন এ আয়োজন থেকে শিক্ষা নেয় ও নিরাপদে চলাচলে সচেতন হয়, সেটিই আমাদের প্রত্যাশা।গত শুক্রবার দুপুরে মন্দিরে গিয়ে দেখা যায়, প্রধান সড়কসংলগ্ন প্রবেশপথ থেকেই চোখে পড়ে দুর্গাপূজার ব্যতিক্রমী সাজসজ্জা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।