advertisement
advertisement

জ্বালানি খাতে ৮ মাসে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: রাশেদ আল মাহমুদ তিতুমীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
জ্বালানি খাতে ৮ মাসে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: রাশেদ আল মাহমুদ তিতুমীর

আজ সোমবার সকালে তৈরি পোশাকশিল্পের কারখানায় পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে বিজিএমইএ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

advertisement

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। এ কারণে গত আট মাসে অতিরিক্ত ৪১২ কোটি ডলার ব্যয় করতে হয়েছে। এই পরিস্থিতিতেও মাতারবাড়ী এলাকাকে জ্বালানি কেন্দ্র (হাব) হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।আজ সোমবার তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর এক অনুষ্ঠানে এ কথা বলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তৈরি পোশাক কারখানায় পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে বিজিএমইএ।সকালে ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে ৩২৬টি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণা পরিচালক মুন্সী সোলায়মান ও বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু কম দামের পণ্য দিয়ে এখন আর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর